স্বাস্থ্য ও সচেতনতা
ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্য সচেতনতা, খাদ্য সংযম ও পবিত্রতা
লেখক: স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশ:
পবিত্রতা ঈমানের অর্ধেক। শারীরিক সুস্থতা বজায় রেখে হালাল রিযিক গ্রহণ করা এবং ব্যক্তিগত ও সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত।
সুস্থ শরীর ছাড়া পরিপূর্ণ একাগ্রতার সাথে ইবাদত-বন্দেগী করা সম্ভব নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিনকে বেশি প্রিয় বলেছেন। পরিমিত আহার, সময়মতো ঘুম, নিয়মিত মেসওয়াক ও ওযুর মাধ্যমে পবিত্রতা রক্ষা করা সুন্নাহসম্মত জীবনধারার মৌলিক শর্ত। মাদরাসার শিক্ষার্থীদের সুষম খাদ্য ও পরিচ্ছন্নতার ব্যাপারে সবসময় সচেতন করা হয়।
